"নারীদের প্রকৃত মর্যাদা প্রদানকারী দীন একমাত্র ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শুধু নারীদের উদ্দেশ্য করেই উপদেশ প্রদান করতেন। ‘আরাফার ময়দানে তিনি নারীদের ওপর পুরুষদের হিতাকাঙ্ক্ষী হতে বলেন, যা প্রমাণ করে নারীরা বিশেষ যত্নের দাবিদার। বিশেষভাবে বর্তমান যখন মুসলিম নারীদের সম্মান হরণ ও মর্যাদাপূর্ণ স্থান থেকে বিচ্যুত করার নিমিত্তে....
মুমিন নারীদের বিশেষ বিধান - (বাংলা)
ব্যক্তি ও সমাজ-জীবন সংস্কৃত ও বিশুদ্ধকরণ কীভাবে সম্ভব তারই নানা কৌশল নিয়ে সাজানো হয়েছে মূল্যবান এ বইটি। সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত বইটি সবার কাছেই সুখপাঠ্য ও উপকারী হবে বলে বিশ্বাস।
ইসলামে যুব সমাজের অবদান - (বাংলা)
ইসলামে যুব সমাজের গুরুত্ব ও অবদান অপরিসীম, তাদের প্রতি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নসীহত, তাদেরকে বর্তমান সময়ের ফেতনা থেকে রক্ষা করার উপায়-উপকরণ ইত্যাদি বিষয়ে অডিওটিতে আলোচনা করা হয়েছে।
ইসলামে যুবসমাজের ভূমিকা - (বাংলা)
বক্ষ্যমাণ অডিও ফাইলটি মুসলিম সমাজের যুবসম্প্রদায়কে কেন্দ্র করে আবর্তিত। আল্লাহ-প্রদত্ত শরিয়াভিত্তিক জীবন গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকা পালনের গুরুত্ব বর্ণনা অডিওটির মূল প্রতিপাদ্য বিষয়।
ইসলামে নারীর অবস্থান - (বাংলা)
ইসলামে নারীর অবস্থান : প্রবন্ধকার তার লেখায় ইসলাম পূর্বযুগে নারীর স্থান, ইসলামে নারীর অবস্থান, নারীর ব্যক্তিত্ব, অবাধ মেলামেশার কুফল নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন।
ইসলাম, বিজ্ঞান ও জেন্ডার সমতা প্রসঙ্গ - (বাংলা)
জেন্ডার সাম্যের ধারণা আধুনিক সভ্যতায় প্রচার পেয়েছে বর্ণনাতীতভাবে। জেন্ডার ইকুয়ালিটির মানে নারী-পুরুষ সকল দিক থেকে, অভিন্নভাবে একে অন্যের সমান, Equal| যে নারী সেই পুরুষ, আর যে পুরুষ সেই নারী, এ ধারণা কতটুকু বিজ্ঞানসম্মত ও ইসলাম-সমর্থিত তাই আলোচনা হয়েছে বক্ষ্যমাণ প্রবন্ধটিতে।
বক্ষ্যমাণ প্রবন্ধে বর্তমান সমাজে অমুসলিমদের মাঝে ইসলাম প্রচারের গুরুত্ব ও প্রয়োজনীতা বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে।
নবী ও নারী - (বাংলা)
জাহেলী যুগে নারীকে নিকৃষ্ট বস্তু মনে করা হত, সে যুগে কেউ পবিত্র থাকতে হলে নারী থেকে দুরে থাকতে হত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম নারীর প্রকৃত অধিকার দান করেছেন এবং একথা ছাবেত করেছেন যে, শরীয়তের নির্দেশ অনুযায়ী নারীর সাথে সম্পর্ক রাখা পবিত্রতার বিপরীত নয়। বক্ষ্যমাণ প্রবন্ধে বিষয়টি সংক্ষিপ্তাকারে তুলে....
নারীর জান্নাত যে পথে - (বাংলা)
এ বইয়ে কুরআন ও সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে একজন নেককার নারীর গুনাবলি কী হবে তা উল্লেখ করা হয়েছে।
ইসলাম ও পাশ্চাত্য সভ্যতায় নারী - (বাংলা)
সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ এ প্রবন্ধটি ইসলাম ও পাশ্চাত্য সভ্যতায় নারীর অবস্থান বিষয়ে একটি সফল রচনা বলা যায়। বস্তুনিষ্ঠভাবে রচনাটি অধ্যায়ন করলে ইসলামী আদর্শই যে নারীর জন্য কল্যাণকর তা অত্যন্ত পরিষ্কারভাবে দৃষ্টিগ্রহ্য হবে বলে বিশ্বাস।
সূরা কাফিরূন ও ইখলাস আমাদের যা শেখায় - (বাংলা)
বর্তমান প্রবন্ধে ইখলাসের দুই সূরা অর্থাৎ সূরা কুল হুওয়াল্লাহু আহাদ ও সূরা কুল য়্যা আইয়ুহাল কাফিরুন, এই সূরা দ্বয়ে যেসব দীক্ষণীয় দিক রয়েছে তা বিষদভাবে বর্ণনা করা হয়েছে। এ সূরা দ্বয়ের কুরানিক শিক্ষাসমূহ বাস্তবায়ন করতে সক্ষম হলে একজন মুমিনের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে বাধ্য।
মুসলিম নারীর অবশ্য পালনীয় কতিপয় আমল - (বাংলা)
একজন মুসলিম নারী যখন দুনিয়া ও আখেরাতে সফলতা পেতে চান তখন তার কিভাবে পরিচালিত হওয়া উচিত, সে বিষয়ে কিছু দিক-নির্দেশনা দেয়া হয়েছে এ প্রবন্ধে।

API



