সংকলক বলেন: “সহিহ হাদিসে কুদসি” সংকলনটি আমার নিকট বিশুদ্ধ প্রমাণিত হাদিসে কুদসির বিশেষ সংকলন। এখানে আমি সনদ ও ব্যাখ্যা ছাড়া হাদিসে কুদসিগুলো উপস্থাপন করেছি, তবে হাদিসগুলো সূত্রসহ উল্লেখ করে বিশুদ্ধতার স্তর ও জরুরী অর্থ বর্ণনা করেছি।
সহিহ হাদিসে কুদসি - (বাংলা)
আয়াতে তাতহীর ও হাদিসে কিসার অর্থ - (বাংলা)
প্রবন্ধকার এ প্রবন্ধে শিয়াদের পক্ষ থেকে করা মোট পাঁচটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ১. কুরআনে কি “আয়াতে তাতহীর” নামে কোন আয়াতে রয়েছে? ২. “আহলাল বাইত” দ্বারা উদ্দেশ্য কি? ৩. আহলে বায়েত দ্বারা যদি নবীগণের স্ত্রী উদ্দেশ্য হয়, পুংলিঙ্গের মীম দ্বারা কেন সম্বোধন করা হল? ৪. আয়াতের শানে নুযূল....
হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি - (বাংলা)
‘হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি’ বইখানা মৌলিক গ্রন্থ নয়, বাইকুনি রাহিমাহুল্লাহ্ রচিত মানযুমাতুল বাইকুনিয়ার ব্যাখ্যাগ্রন্থ। শায়খ ওমর ইব্ন মুহাম্মদ বাইকুনি রাহিমাহুল্লাহ্ হাদিস শাস্ত্রের বিশাল ভাণ্ডার থেকে গুরুত্বপূর্ণ কতক প্রকার অতি সহজ, সাবলীল ও প্রাঞ্জলভাষায় এতে জমা করেছেন। বইটি পড়লে উসুলে হাদিসের পরিভাষা ও তার সংজ্ঞা সম্পর্কে জ্ঞানার্জন হবে। আরো জানা যাবে....
সোনামনিদের হাদীস শিক্ষা আসর-১ - (বাংলা)
শিশুদের আদর্শ জীবন গড়ার সবচেয়ে বিশ্বস্ত ও স্বার্থক পাথেয় রয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণাবলিসম্পন্ন মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ভাণ্ডারে। তাই শিশুদের জন্য নৈতিকতার পাঠসম্বলিত হাদীসের পাঠ সিরিজের আয়োজন। সেই সিরিজের এটি প্রথম বই। আল্লাহর রহমত প্রলম্বিত হলে অচিরেই সিরিজের পরবর্তী বইগুলোও আলোর মুখ দেখবে।
সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ - (বাংলা)
এ বইতে সহীহ হাদীসের আলোকে সাওম সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাঠক এতে সাওম, তারাবীহ, ই‘তিকাফ ও সালাতুল ঈদ সম্পর্কে সহীহ হাদীসসমূহ জানতে পারবেন এবং কোন প্রকার তাফসীরী ও ফিকহী ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীসের উপর আমল করতে সক্ষম হবেন। কিতাবটি ফিকহী অধ্যয় অনুযায়ী সাজানো হয়েছে....
এ বইটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জীবনের শেষ একশ দিনের অসিয়্যতসমূহ একত্রিত করা হয়েছে। দশম হিজরীর যুলকাদ মাসের পঁচিশ তারিখে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের উদ্দেশ্যে মদীনায় রওয়ানা দেওয়ার পর থেকে একাদশ হিজরীর বারোই রবি‘উল আউয়াল তাঁর মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এ সময় ব্যপ্ত। এতে সালাত আদায়, কুরআন ও....
সহীহ হাদীস সম্বলিত অহী ও ঈমান বিশ্বকোষ - (বাংলা)
এ বইটিতে অহী ও ঈমান সম্পর্কিত সহীহ হাদীসসমূহ সংকলিত হয়েছে। পাঠক এতে অহী ও ঈমান সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহীহ হাদীসসমূহ একই কিতাবে সংকলিত পাবেন ইনশাআল্লাহ।
এ প্রবন্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, “যে ব্যক্তি রমযান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে ছয় দিন সিয়াম পালন করল সে যেন সারা বছর সাওম পালন করল।” শাওয়ালের ছয়টি সাওম পালন সম্পর্কিত হাদীসের ফায়েদা আলোচনা করা হয়েছে।
জুমু‘আর দিন ৮০ বার দুরূদ পড়লে ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে’ মর্মে বর্ণিত হাদীস কি বিশুদ্ধ? - (বাংলা)
এ ফতওয়াটিতে একটি হাদিসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। হাদীসটি হচ্ছে, ‘কেউ যদি জুমু‘আর দিনে আশিবার দুরূদ পড়ে, তার আশি বছরের গুনাহ ক্ষমা করা হবে’ এটা কি বিশুদ্ধ?
সৎকর্মশীলদের আসর থেকে চারটি আসর - (বাংলা)
সৎ লোকদের আসরসমূহ থেকে চারটি আসর, এটিতে লেখক শাইখ আহমাদ আর-রূমী আল-হানাফী মিশকাতুল মাসাবীহ গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ চারটি হাদীস নিয়ে তা ব্যাখ্যা করেন। তন্মধ্যে প্রথম আসরটি ছিল কবরকেন্দ্রিক বাড়াবাড়ি সম্পর্কিত হাদীস নিয়ে। দ্বিতীয় আসরটি ছিল বিদ‘আত পরিত্যাগ করার বিষয় সংক্রান্ত হাদীস নিয়ে, তৃতীয় আসরটি ছিল কবর যিয়ারত সংক্রান্ত হাদীস নিয়ে,....
কিতাব সুন্নাহ আকড়ে ধরার গুরুত্ব - (বাংলা)
এটি একটি গুরুত্বপূর্ণ অডিও, এর মাধ্যমে বক্তা কুরআন-হাদীস মজবুতভাবে আকড়ে ধরার গুরুত্ব এবং বিদআত ও কুসংস্কারের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছেন।
কুরআন ও সুন্নাহ আকড়ে ধরা - (বাংলা)
অডিওটিতে মানব জীবনে কুরআন ও সুন্নাহ আকড়ে ধরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি শ্রোতা মাত্রই এর দ্বারা উপকৃত হবেন।

API




