বর্তমান মুসলিমগণ কুরআন-সুন্নাহ থেকে দূর সরে যাওযার কারণে সমাজে নানা রকম ফিতনা ছড়িয়ে পড়েছে, যে ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। আলোচ্য অডিও লেকচারটিতে ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি ফিতনার কারণ ও মুসলিমদের করণীয় কী তা উল্লেখ করেছেন।
ফিতনা কী? ফিতনা থেকে বাঁচার উপায় কী ? - (বাংলা)
কোরআন-হাদীসের আলোকে শাফাআত - (বাংলা)
কুরআন সুন্নাহর আলোকে- একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শাফায়াতের সংজ্ঞা, প্রকারভেদ, শর্ত এবং কখন শাফায়াত করা হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে শাফায়াত তলবের হুকুম কি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে এ বিষয়ে আল কুরআনের ব্যাখ্যাকার ও আকীদাবিশেষজ্ঞ উলামাদের মতামতও তুলে ধরা হয়েছে।
শাফা‘আত এবং শাফা‘আতকারীদের বর্ণনা - (বাংলা)
লেখক এ গ্রন্থে শাফা‘আত ও শাফা‘আতের প্রকারভেদ এবং স্বীকৃত ও অস্বীকৃত শাফা‘আত সম্পর্কে আলোচনা করেছেন, অতঃপর তিনি শির্কি শাফা‘আত এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেয়ামতের দিন যে সকল শাফা‘আত সাব্যস্ত হবে সেগুলো বর্ণনা করেছেন। তাছাড়া কোন কোন কাজ শাফা‘আত লাভের মাধ্যম, তাও বর্ণনা করে শাফা‘আত সম্পর্কিত জাল ও দুর্বল....
মহান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা থেকে সতর্কীকরণ
এ বইতে জান্নাত ও জাহান্নামের তুলনামূলক আলোচনা করা হয়েছে। জান্নাতের অফুরন্ত নিয়ামত কেউ লাভ করলে সে মহাসফল্য অর্জন করল, আর জাহান্নামের আযাব কাউকে দেয়া হলে সে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। এতে পঁচিশটি পরিচ্ছেদে জান্নাতের ও জাহান্নামের যাবতীয় বিষয় তুলে ধরা হয়েছে।
জান্নাত ও জাহান্নাম সম্পর্কে লিখা রিসালাটি একটি গবেষণামূলক আলোচনা। লিখক এখানে জান্নাত ও জাহান্নামের বিষয়গুলোকে কুরআন ও হাদিসের দলীল প্রমাণ সহকারে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন, যাতে একজন পাঠক জান্নাত লাভের প্রতি আগ্রহী হন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় অবলম্বন করেন। এ ছাড়াও জান্নাত ও জাহান্নাম বর্তমানে থাকা, জান্নাত আসমানে হওয়া....
এ রিসালাটি মূলতঃ শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান রহ.-এর একটি গুরুত্বপূর্ণ ভাষণ। এ ভাষণে তিনি দুনিয়াতে সংঘটিত হয় এমন বিভিন্ন ফিতনা ও তা থেকে মুক্তির উপায় সর্ম্পকে আলোচনা করেছেন।
যা হবে মরণের পরে - (বাংলা)
কিতাবটিতে মানুষের মৃত্য উপস্থিত হওয়া থেকে শুরু করে কবরে নাকীর -মুনকারের প্রশ্ন, কবরের আযাব, জান্নাতের নেয়ামত এবং ঐসব আমলের বিবরণ দেয়া হয়েছে, যা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সেই সঙ্গে ঐসব আমলের বিবরণও দেয়া হয়েছে, যা জান্নাতে প্রবেশের মাধ্যম হবে।
জান্নাত ও জাহান্নাম - (বাংলা)
জান্নাত ও জাহান্নাম বিষয়ে জুমার প্রথম ও দ্বিতীয় খুতবার অনুবাদ, যা শায়েখ আলী আব্দুর রহমান আল-হুজাইফী গত ০২/০৩/১৪৩০ হি. তারিখে মসজিদে নববীতে প্রদান করেন।
কীভাবে আপনি জান্নাত লাভ করবেন - (বাংলা)
কীভাবে আপনি জান্নাত লাভ করবেন? প্রবন্ধটিতে কিভাবে জান্নাতে যাওয়া যাবে তা বিবৃত হয়েছে। আল্লাহ তা‘আলা কুরআনুল কারীমে জান্নাতে যাওয়ার অনেক পথ ও পন্থা বাতলে দিয়েছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর হাদীসে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন, এ গ্রন্থে সে সব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
আখেরাতের জবাবদিহিতা - (বাংলা)
ভিডিওটিতে সম্মানিত আলোচক আখেরাতের জবাবদিহিতা সম্পর্কে আলোচনা করেছেন। আখেরাতের ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করণীয় তাও নির্দেশ করেছেন।
জান্নাতের চাবি - (বাংলা)
ভিডিওটিতে সম্মানিত আলোচক জান্নাতের চাবি তাওহীদ এবং সালাত সম্পর্কে আলোকপাত করেছেন। জান্নাতের কিছু বর্ণনাও এতে স্থান পেয়েছে।

API




