×
Image

আকীকা এবং এ সংক্রান্ত কিছু বিধান - (বাংলা)

আকীকা এবং এ সংক্রান্ত কিছু বিধান: আকীকা একটি সুন্নত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করেছেন, নিজে করেছেন এবং অন্যদের করতে বলেছেন। কিন্তু এ সুন্নতটি আজ বিস্মৃতপ্রায়। মুসলিমগণ এর আমল বাদ দিয়ে এর স্থলে চালু করেছেন নানা বিজাতীয় ও কৃসংস্কারাচ্ছন্ন রীতিনীতি। এ পুস্তিকায় পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে....

Image

আপনার সন্তানকে সালাতের নির্দেশ দিন - (বাংলা)

ঈমানের পর সবচে গুরুত্বপূর্ণ ও অধিক চর্চিত আমল হলো সালাত। সন্তানকে তাই সালাত আদায় করা শেখাতে হবে। শিক্ষা দিতে হবে সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় ইলম। বিষদভাবে এ বিষয়টিই তুলে ধরা হয়েছে বক্ষমান নিবন্ধে।

Image

সন্তান লালন-পালনে পিতা-মাতার করণীয় - (বাংলা)

সন্তান লালন-পালনে পিতা-মাতার করণীয়: সন্তান পিতা-মাতার কাছে প্রদত্ত আল্লাহর আমানত। এ আমানত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ জবাবদিহিতার পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য দরকার সন্তানকে ইসলামের অনুপম আদর্শে গড়ে তোলা। এ নিবন্ধে ইসলামী আদর্শে সন্তানকে লালন-পালনে পিতামাতার করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

Image

এক ব্যক্তির ঘটনা এবং কিছু গুরুত্বপূর্ণ ভাবনা - (বাংলা)

“এক ব্যক্তির ঘটনা এবং কিছু গুরুত্বপূর্ণ ভাবনা” শীর্ষক রচনায় একজন ব্যক্তির মীলাদু্ন্নবী উদযাপন ও বিদ’আত থেকে তাওবা করার শিক্ষণীয় ঘটনা তুলে ধরা হয়েছে। তারপর কুরআন-সুন্নাহর আলোকে বিদ’আত ও এর ভয়াবহতা, এ থেকে দূরে থাকা এবং তাওবার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

Image

আসুন গান-বাজনা থেকে তাওবা করি - (বাংলা)

ইসলামে গান-বাজনা হারাম হলেও এ ব্যাপারে কিছু বিজ্ঞজনের ভিন্ন মত অনেককেই বিভ্রান্ত করে। আজকাল এই গান-বাজনার রমরমার যুগে অনেক মোটামুটি দীনদার লোকও এ ফিতনায় পতিত হন। তারা বিষয়টাকে এতোটা গুরুতর ভাবেন না। এসব ভাইয়ের সামনে বিষয়টির গুরুত্ব তুলে ধরতেই এ লেখা।

Image

মাহে রমযান : তাৎপর্য ও কর্তব্য - (বাংলা)

এ দীর্ঘ নিবন্ধে কুরআন-হাদীসের আলোকে রমযান মাসের তাৎপর্য ও গুরুত্ব এবং এতে আমাদের করণীয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

Image

পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাব - (বাংলা)

বক্ষমাণ নিবন্ধে সমাজের চাক্ষুস দৃষ্টান্ত ও পবিত্র কুরআনের আলোকে মুসলিম সমাজে বিশেষত বাংলাদেশে পশ্চিমা মূল্যবোধের কুপ্রভাব বিশ্লেষণ করা হয়েছে। অবশেষে এ থেকে পরিত্রাণের পথও সংক্ষেপে ব্যক্ত করা হয়েছে।

Image

সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে - (বাংলা)

বক্ষমাণ নিবন্ধে কুরআন-হাদীসের সংক্ষিপ্ত উদ্ধৃতি এবং অভিজ্ঞ ব্যক্তিদের অভিজ্ঞতার নির্যাসের আলোকে মানব জীবনে পার্থিব ও অপার্থিব সাফল্যের পথ পয়েন্টভিত্তিক আলোচনা করা হয়েছে।

Image

মুসলিম বোনদের যা অনুধাবন করা দরকার - (বাংলা)

বক্ষমাণ নিবন্ধে কুরআন-হাদীছের আলোকে মুসলিম বোনদের পর্দার গুরুত্ব ও মাহাত্ম্য উপলব্ধির প্রয়োজনের কথা তুলে ধরা হয়েছে।

Image

আত্মহত্যা কোনো সমাধান নয়; সমস্যা - (বাংলা)

আত্মহত্যা কোনো সমাধান নয়; সমস্যা: এ নিবন্ধে আত্মহত্যা সংক্রান্ত কুরআন ও হাদীছের বিভিন্ন উদ্ধৃতি তথা এ সংক্রান্ত শরীয়তের পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরা হয়েছে। তেমনি এতে এর কারণসমূহ, এ অভিশাপ থেকে মুক্তির পথও সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মহত্যা নিয়ে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণার অপনোদন করা হয়েছে।

Image

যিলহজের প্রথম দশক : ফযীলত ও আমল - (বাংলা)

এ প্রবন্ধে কুরআন ও সুন্নাহর আলোকে যিলহজের প্রথম দশকের ফযীলত, এতে করণীয় আমলসমূহ আলোচিত হয়েছে।

Image

বিদায় হজের খুতবা : কিছু আলোকপাত - (বাংলা)

বক্ষমাণ নিবন্ধে বিদায় হজে প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এবং তার ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে।