×
Image

যুবসমস্যা ও তার শরয়ী সামাধান - (বাংলা)

গ্রন্থটিতে যুবসমাজের নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। বেকারত্ব, চারিত্রিক অধঃপতন, সামাজিক অবক্ষয়, খেলাধুলা, গান-বাজনা, প্রেম-ভালোবাসা ও বিকৃত যৌনাচার প্রভৃতি সমস্যা অনুপুঙ্ক্ষ তুলে ধরে তার ধর্মীয় সমাধান উপস্থাপন করা হয়েছে।

Image

মহানবীর আদর্শ জীবন - (বাংলা)

সীরাত ও নবী-জীবনীর ওপর লিখিত বই-পুস্তক অনেক আছে; যার মধ্যে কিছু বিস্তারিত এবং কিছু সংক্ষিপ্ত। এ পুস্তিকায় অতি সংক্ষিপ্ত আকারে নবীজীবনীর প্রধান ও প্রসিদ্ধ দিকগুলোর শিরোনাম তুলে ধরা হয়েছে মাত্র। এর দ্বারা প্রত্যেক মুসলিম নর-নারীকে মহানবীর আদর্শ জীবনের সার-সংক্ষেপ ও তার প্রসিদ্ধি ঘটনাবলি ও ইতিহাস সম্পর্কে অবহিত করা হয়েছে। এ....

Image

পথের সন্ধান - (বাংলা)

পৃথিবীর মানুষ অধিকাংশই পথ ও দিক-দিশাহারা। নিরীশ্বরবাদ, বহুশ্বরবাদ ও সর্বেশ্বরবাদের বেড়াজালে পড়ে সঠিক পথহারা। বহু মানুষ রয়েছেন যারা পথের দিশা পেতে চান। সাড়া দিতে চান সত্যের আহ্বানে। কিন্তু ভুল করে বসেন পথ চিনতে। বিভ্রান্তিতে পড়েন সত্য জানতে গিয়ে। আর কিছু মানুষ আছেন যারা সত্য উপলব্ধি করেও কোনো কারণবশত তার অপলাপ....

Image

রাযায়েলে আমাল - (বাংলা)

ফাযায়েলে আমাল বিষয়ে যেমন নানা পুণ্যকর্মের বিবরণ সম্বলিত বই আমরা পড়ে থাকি, তেমনি রাযায়েলে আমাল তথা পাপকর্মসমূহের বিবরণ নিয়ে এই গ্রন্থ। আমরা অহরহ যেসব জঘণ্য পাপকাজ করি এ গ্রন্থে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরে কুরআন-সুন্নাহের আলোকে।

Image

রমযান স্বাগতম - (বাংলা)

সহীহ দলীলকে ভিত্তি করে রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল জানার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বই। মুসলিমদের জন্য রমযান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এতে একজন মুসলিম রমযান মাসকে কিভাবে ফলপ্রসূ করবে তার মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে।

Image

রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল - (বাংলা)

লেখক বলেন, রোযা ও রমযানের মত একটি মহান উৎসাহ ও উদ্দীপনা তথা আনন্দমুখর মৌসুমকে ঘিরে যে সকল জানা ও মানার কথা এতে পরিবেশিত হয়েছে- তার সবই মুসলিমের জন্য প্রয়োজনীয়। হয়তো নতুন কথা কিছু নয় তবে অনেক কথা জানার আছে, মানার আছে। বইটির কলেবর বৃহৎ হলেও কোনো কথা ফেলনার নয়; নয়....

Image

ব্যাংকের সূদ কি হালাল - (বাংলা)

এইপুস্তিকায় ব্যাংকের সুদ হারাম হওয়া এবং কুরআন ও হাদীস থেকে সুদের অবৈধতা বর্ণনা করা হয়েছে। অতপর সুদ ও ব্যবসার মধ্যে পার্থক্য এবং প্রাক ইসলামী জাহেলীযুগের সুদের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সুদের চারিত্রিক, সামাজিক, আর্থসামাজিক তথা জীবন ও জীবিকা-নির্বাহ সংক্রান্ত বিভিন্ন ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোম্পানি এবং তার....

Image

ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর এর সংক্ষিপ্ত বিধি বিধান - (বাংলা)

গ্রন্থটিতে সংক্ষিপ্তভাবে ঈদুর ফিতরের বিবিধ বিধি-বিধান ও যাকাতুল ফিতরের বিধান বর্ণনা করা হয়েছে।

Image

রমযান মাসের ৩০ আসর - (বাংলা)

এ হচ্ছে ‘মুবারক রমযান মাসের কিছু আসর’; যাতে সিয়াম, কিয়াম, যাকাত ইত্যাদি ও এ উত্তম মাসের উপযোগী কিছু বিধান স্থান পেয়েছে। আমি এটাকে দৈনিক অথবা রাত্রিকালিন আসররূপে সাজিয়েছি। এর অধিকাংশ খুতবা বা আসরের ভূমিকা আমি ‘কুররাতুল ‘উয়ূনিল মুবসিরাহ বি তালখীসে কিতাবিত তাবসিরাহ’ গ্রন্থ থেকে যতটুকু যথা সম্ভব পরিপাটি করে চয়ন....

Image

ধূমপান সম্পর্কে গুরুত্বপূর্ণ ফাতওয়া - (বাংলা)

এ গ্রন্থে ধুমপান- বিড়ি-সিগারেট, তামাক, কল্কি সেবন সম্পর্কিত হারামাইন শরীফাইনের আলেমগণের বিবিধ ফতোয়া সংকলন করা হয়েছে। তাছাড়া এ বিষয়ে গ্রহণযোগ্য আল-আযহার শরীফের আলেমগণের বিভিন্ন ফতোয়াও নিয়ে আসা হয়েছে।

Image

আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার গুরুত্ব - (বাংলা)

এ গ্রন্থে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার গুরুত্ব, ফযিলত, লাভ, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণতি, আত্মীয়তা সম্পর্ক নষ্ট হওয়ার কারণ, মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা, প্রতি-বেশিদের সাথে সু-সম্পর্ক রাখা, তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি বিষয়গুলো খুব সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Image

নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি - (বাংলা)

এ গ্রন্থে নারী শিক্ষার প্রতি উদ্বুদ্ধকারী কুরআন ও সুন্নাহর নির্দেশনাসমূহ তুলে ধরা হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হিজরী দশম শতাব্দি পর্যন্ত এই মুসলিম উম্মাতের মুহাদ্দিসা, ফকীহা ও আলেমাদের বিবরণ তুলে ধরা হয়েছে।