×
Image

সোনামনিদের হাদীস শিক্ষা আসর-১ - (বাংলা)

শিশুদের আদর্শ জীবন গড়ার সবচেয়ে বিশ্বস্ত ও স্বার্থক পাথেয় রয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণাবলিসম্পন্ন মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ভাণ্ডারে। তাই শিশুদের জন্য নৈতিকতার পাঠসম্বলিত হাদীসের পাঠ সিরিজের আয়োজন। সেই সিরিজের এটি প্রথম বই। আল্লাহর রহমত প্রলম্বিত হলে অচিরেই সিরিজের পরবর্তী বইগুলোও আলোর মুখ দেখবে।

Image

আন্তঃধর্মীয় সংলাপ: ইসলামী দৃষ্টিভঙ্গি - (বাংলা)

দাওয়াতের ক্ষেত্রে সংলাপের গুরুত্ব অপরিসীম। সংলাপ কুরআন ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কিন্তু যতক্ষণ না সংলাপ কুরআন ও সুন্নাহ দ্বারা নির্দেশিত না হবে ততক্ষণ তাতে ক্ষতির সম্ভাবনা বিদ্যমান থাকে। সংলাপের নামে ইসলামকে অন্য দ্বীনের সাথে একই কাতারে নিয়ে আসার সুযোগ নেই। কারণ আল্লাহ বলেন, ‘তোমরা হককে বাতিলের সাথে সংমিশ্রণ ঘটিয়ো না’।....

Image

অধ্যয়ন ও জ্ঞানসাধনা - (বাংলা)

আলোচ্য গ্রন্থে ইলম বা জ্ঞান অর্জনে ও চর্চায় পূর্ববর্তী মণীষীদের সাধনার কথা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি অধ্যয়ন ও জ্ঞানসাধনায় ছাত্র-শিক্ষকের কর্তব্য, আদব প্রভৃতিও আলোচিত হয়েছে।

Image

উপার্জন: ইসলামী দৃষ্টিকোণ - (বাংলা)

হালাল উপার্জন শরীয়তের কাঙ্খিত বিষয়, যেমনিভাবে হারাম উপার্জন শরীয়ত নিষিদ্ধ বস্তু। যেমনিভাবে হালাল উপার্জনের রয়েছে কিছু পদ্ধতি ও নিয়মনীতি। অনুরূপ হারাম উপার্জনেরও রয়েছে বিভিন্ন প্রকার। এ প্রবন্ধে সংক্ষিপ্তভাবে হালাল উপার্জনের বিবিধ পদ্ধতি ও নিয়মকানুন বর্ণিত হয়েছে। তাছাড়া হারাম উপার্জনের অনেক ক্ষতিকর দিকও তাতে তুলে ধরা হয়েছে।

Image

ইসলামে দাস বিধি - (বাংলা)

ইসলামের দাসপ্রথা ও দাসনীতি; মানব জাতির ইতিহাসে এক উজ্জ্বল পৃষ্ঠা এবং এক মহাগৌরবময় অধ্যায়; ইসলাম বিভিন্ন ইতিবাচক উপায়ে এবং শরী‘য়তের মূলনীতিমালার মাধ্যমে দাস-দাসীকে মুক্ত করার জন্য চেষ্টা-সাধনা করেছে ... আর দাসত্বের প্রচীন ধারা বা উৎসসমূহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, একটি মাত্র উৎস চালু রেখেছে, তা হলো যুদ্ধকে কেন্দ্র করে দাস-দাসী....

Image

পর্দাহীনতার পরিণতি - (বাংলা)

এটি একটি মূল্যবান বই, যাতে পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। পর্দার গুরুত্ব, পর্দাহীনতার পরিণতি ইত্যাদি বিষয়গুলো এখানে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে।

Image

বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে সাওম - (বাংলা)

এ প্রবন্ধে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে সাওম এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইতিহাস ও বিভিন্ন ধর্মগ্রন্থ পর্যালোচনা করে দেখা যায় ইসলাম ধর্মে যেমন সাওম পালনের বিধান আছে, তেমনিভাবে অন্যান্য জাতি ও সম্প্রদায়ের ধর্মেও সাওমের বিধান রয়েছে। সুন্দর সমাজ গঠনে সাওমের ভূমিকা অপরিসীম।

Image

রোযার ফযীলত ও শিক্ষা : আমাদের করণীয় - (বাংলা)

আলোচ্য নিবন্ধে রোযার গুরুত্ব ও মাহাত্ম্য কুরআন সুন্নাহর আলোকে বর্ণনা করা হয়েছে; এছাড়াও রোযার মৌলিক শিক্ষাসমূহ তুলে ধরার পাশাপাশি রমযানে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে।

Image

ফেরারী নারী - (বাংলা)

আবৃত নারী উজ্জ্বল পূর্ণিমার চেয়েও দীপ্তিময়! যুগে যুগে এই আবৃত নারীরাই কীর্তি স্থাপন করেছেন, পর্দার আড়ালে থেকেই রচনা করেছেন সভ্যতার সুদর্শন মিনার। পক্ষান্তরে অনাবৃত নারী গড়েনি ভালো কিছু। বরং খুলে ফেলেছে সভ্যতার একেকটি ইট। তারা হয়েছে ভোগের পাত্র, পুরুষকে করেছে কামুক এবং চরিত্রহীন। বস্তুত পর্দার নারীই ফুলেল নারীসত্তা। আর এই....

Image

স্বর্ণ ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিবিধ প্রশ্ন-উত্তর - (বাংলা)

স্বর্ণ ও রৌপ্য এমন ছয়টি বস্তুর অন্তর্ভুক্ত যাতে সুদের বিধান সরাসরি জড়িত। তাই শরী‘আত তা বিক্রির সময় কিছু নিয়ম-নীতি নির্ধারণ করে দিয়েছে; যার প্রতি গুরুত্ব দেওয়া একান্ত কর্তব্য। এ ছোট্ট গ্রন্থটিতে শাইখ মুহাম্মাদ ইবন সালেহ উসাইমীন রাহিমাহুল্লাহ স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় সংক্রান্ত বিবিধ প্রশ্নের উত্তর প্রদান করেছেন।

Image

ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ - (বাংলা)

ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তা‘আলার জন্য নির্দিষ্ট। তাঁর প্রভুত্ব, একচ্ছত্র মালিকানা এবং নিরংকুশ শাসন ক্ষমতা- অখন্ড, অবিভাজ্য এবং অংশহীন, বিশ্ব নিখিলের প্রত্যেকটি বস্তুই আল্লাহর একচ্ছত্র প্রভুত্বের অধীন ও তাঁর অনুগত হয়ে আছে, আল্লাহর সার্বভৌমত্ব সর্বাত্মক ও অবিভাজ্য। এটাই হচ্ছে তাওহীদের মূল কথা, একে বিভিন্নভাবে ভাগ করে এক এক ভাগের....

Image

পিতামাতার অবাধ্যতা: কারণ, কিছু বাহ্যিক চিত্র ও প্রতিকারের উপায় - (বাংলা)

বস্তুত পিতামাতার সাথে সদ্ব্যবহার করার বিষয়টি এমন একটি বিষয়ের অন্তর্ভুক্ত, যা সুস্থস্বভাব ও বিশুদ্ধ প্রকৃতি কর্তৃক স্বীকৃত, যার ব্যাপারে আসমানী শরী‘য়ত একাট্টা; আর তা হল নবীদের চরিত্র এবং সৎকর্মশীল ব্যক্তিগণের স্বভাব। যেমনিভাবে তা ঈমানের সত্যতা, ব্যক্তির মহত্ব ও সুন্দরভাবে দায়িত্ব পালনের উপর উৎকৃষ্ট দলীল ও প্রমাণ। আর পিতামাতার সাথে সদ্ব্যবহার....