×
Image

আল-কুরআন তিলাওয়াতের নিয়ম-কানুন - (বাংলা)

আল্লাহ তা‘আলা আল-কুরআনের শিক্ষা, ব্যাখ্যা, অর্থ, প্রয়োগ –এসব কিছু সংরক্ষণের পাশাপাশি এর প্রতিটি হরফ উচ্চারণ, এমনকি উচ্চারণের রীতির খুঁটিনাটি পর্যন্ত সংরক্ষণ করেছেন। ফলে কোনো একটি হরফ পরিবর্তন তো দূরের কথা, বরং তিলাওয়াতের সময় এর নির্ধারিত দৈর্ঘ্য থেকে বড় বা ছোট করাও কারো পক্ষে সম্ভব নয়। আল-কুরআনের অক্ষরগুলোর উচ্চারণ সংরক্ষণের মাধ্যম....

Image

হজ সফরে সহজ গাইড - (বাংলা)

হজযাত্রীরা সাধারণত দুই একটা বই পড়ে অথবা মানুষের মুখের কথা শুনে হজ সম্পর্কে জানার চেষ্টা করেন; কিন্তু এর মধ্যে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটা যাচাই করেন না! কেউ কেউ আবার শুদ্ধতা যাচাই করার কথা মাথাতেই আনেন না! উক্ত বইটিতে হজের নিয়ম-কানুনসহ হজের পূর্বপ্রস্তুতি, হজ যাত্রার বিবরণ, হারামাইনের পারিপার্শ্বিক বিবরণ,....

Image

ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় - (বাংলা)

আল্লাহ তা‘আলা হালাল রিযিক উপার্জন করার জন্য বিভিন্ন পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছেন। হালাল জীবিকা উপার্জনের যত পদ্ধতি আছে, ব্যবসা-বাণিজ্যই এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। পৃথিবীতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ব্যবসাই উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম। অর্থনৈতিক অগ্রগতি ও প্রাধান্যের অন্তর্নিহিত রহস্য সবচেয়ে বেশি ব্যবসা-বাণিজ্যে। এ অঙ্গনে যে জাতি যত বেশি মনোযোগী হয়, অর্থনৈতিক ক্ষেত্রে....

Image

নারী-পুরুষে দেখাদেখি, নির্জনে অবস্থান ও সহাবস্থান সংক্রান্ত বিবিধ ফাতওয়া - (বাংলা)

ইসলামী শরী‘আত আদৌ নারী ও পুরুষে সহাবস্থানের দিকে আহ্বান করে নি; বরং শরী‘আত এটাকে নিষেধ করে এবং এ ব্যাপারে কঠোরতা আরোপ করে। আল্লাহ বলেন, “আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না”। এ বইটিতে নারী-পুরুষে দেখাদেখি, নির্জনে অবস্থান ও সহাবস্থানের বিধিবিধান....

Image

মহা উপদেশ - (বাংলা)

এ রিসালাটিতে ইসলামী আকীদার এমন সব বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা জানা থাকা প্রতিটি মুসলিমের ওপর ফরয। মুসলিম জাতির বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে, কুরআন ও হাদীসের আলোকে তার সমাধান কী হতে পারে বিজ্ঞ লেখক তা নির্ণয় করে দিয়েছেন।

Image

কিয়ামতের আলামত - (বাংলা)

ঈমানের রুকনসমূহের মধ্যে একটি হলো কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলিম হিসেবে আমরা এ বিশ্বাস রাখি যে, কিয়ামত হবে; কিস্তু ‘কিয়ামত হবে’ শুধু এ বিশ্বাস থাকাই কিয়ামতের প্রতি ইমান আনার একমাত্র দাবী নয়; বরং তার দাবী হলো সে জন্য প্রস্তুতি নেওয়া। আর ঐ কিয়ামতের রয়েছে অনেক আলামত যা কিয়ামত সংঘটিত....

Image

ত্বালাকের মাসায়েল - (বাংলা)

ইসলামে বিয়ে মুসলিমের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ের মাধ্যমে বর-কনের নবজীবন শুরু হয়, এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে অন্তরঙ্গতা সৃষ্টি হয়, পরিবার ও বংশধারা বিস্তার লাভ করে; কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এ নিয়মের ব্যত্যয়ও হয়। এর পিছনে থাকে বিভিন্ন কারণ, ইসলাম যেমন বিয়েকে বৈধ করেছে এমনিভাবে কোনো কারণে এ সম্পর্ক অটুট....

Image

জাহান্নামের বর্ণনা - (বাংলা)

ইহ জীবন শেষ হওয়ার পর পরকালীন জীবনে মানুষের দু’টি ঠিকানা: একটি জান্নাত আর অপরটি জাহান্নাম। পৃথিবীর কোনো শাস্তিকেই জাহান্নামের শাস্তির সাথে তুলনা করা চলে না, পৃথিবীর কোনো গরমই জাহান্নামের গরমের সাথে তুলনা করা যায় না। কুরআন ও হাদীসে জাহান্নামের কঠিন শাস্তির কথা উল্লেখ হয়েছে, যা সালফে সালেহীনদেরকে তাদের যথেষ্ট নেক....

Image

জানাযার মাসায়েল - (বাংলা)

জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “জানাযার মাসায়েল” নামক গ্রন্থে কুরআন ও সহীহ হাদীসের আলোকে অসুস্থতার পূর্বাবস্থা, রোগ ও রোগীকে দেখা, মৃত্যু ও মৃত ব্যক্তি, শোক পালন, মৃতকে গোসল দেওয়া, কাফন, জানাযা, জানাযার সালাত, দাফন, কবর, যিয়ারত ও ইসালে সাওয়াব ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন। আশা করি বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাগণ....

Image

কিয়ামতের বর্ণনা - (বাংলা)

ঈমানের রুকনসমূহের একটি রুকন হলো কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলিম হিসেবে কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই আছে; কিন্তু হাদীসের ভাষ্য অনুযায়ী কিয়ামত সম্পর্কে আলোচিত সূরাসমূহে তার যে ভয়াবহতার কথা আলোচিত হয়েছে তার স্মরণে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বয়োঃবৃদ্ধ বলে অনুভব করতেন। তাই তিনি এবং তাঁর সাহাবীগণ এবং সালফে....

Image

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জীবনের শেষ একশ দিনের অসিয়্যতসমূহ - (বাংলা)

এ বইটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জীবনের শেষ একশ দিনের অসিয়্যতসমূহ একত্রিত করা হয়েছে। দশম হিজরীর যুলকাদ মাসের পঁচিশ তারিখে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের উদ্দেশ্যে মদীনায় রওয়ানা দেওয়ার পর থেকে একাদশ হিজরীর বারোই রবি‘উল আউয়াল তাঁর মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এ সময় ব্যপ্ত। এতে সালাত আদায়, কুরআন ও....

Image

ইসলাম সম্পর্কে অমুসলিমদের সাধারণ প্রশ্নের জবাব - (বাংলা)

অমুসলিমদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ড. জাকির নায়েক বক্ষ্যমাণ বইটিতে। ইসলাম, ইসলামি আদর্শ, ইসলামি ডিসকোর্সের আওতাধীন বিভিন্ন বিধি-বিধান বিষয়ে অমুসলিম ব্যক্তিরা সাধারণত যেসব প্রশ্ন উত্থাপন করে থাকেন, বিস্তারিত ও খুবই যুক্তিগ্রাহ্য আকারে সেগুলোর জবাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েক। বইটি মুসলিম অমুসলিম নির্বিশেষে পড়ে দেখা উচিত।