ইসলামী বিশ্বাস ও আকীদার প্রধানতম শত্রু শিরক। ভাবনা ও বিশ্বাসের গলি-ঘুপচিতে শিরক কিভাবে বাসা বাঁধে, তা সাধারণ বিশ্বাসীদের অজানা। সেই অজানাকে জানার আলোয় স্পষ্ট করে তোলার প্রয়াস এ অডিওটি।
শির্কের সংজ্ঞা, প্রকারভেদ ও হুকুমসমূহ - (বাংলা)
ওয়াসিলার সংজ্ঞা, প্রকারভেদ ও হুকুমসমূহ - (বাংলা)
অনেকেই ধারণা করে থাকেন যে নবী-রাসূল, পীর আওলীয়াগণকে উসিলা বানিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওসাল্লামকে উসিলা বানিয়ে দোয়া চাওয়া তো একটা রেওয়াজে পরিণতি হয়েছে। পক্ষান্তরে এ বিষয়টি শরীয়তের দৃষ্টিতে অনুমোদনপ্রাপ্ত তো নয়ই বরং তা শিরককৃত্যের শামীল। উসিলা সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহের জন্যই এই অডিও....
আল্লাহর ওলি কারা? - (বাংলা)
আল্লাহর ওলি বলতে কাকে বুঝায়? কি তার বৈশিষ্ট। আল্লাহর ওলী হতে হলে কি-কি গুণাবিলর অধিকারী হতে হয়। অডিওটি সংক্ষেপে এ-সব বিষয়ের পরিচয় সম্বলিত ।
ঈমানের হাকীকত - (বাংলা)
ঈমানের হাকীকত ও তাৎপর্যের প্রকৃত উপলব্ধি মুসলিমকে করে তোলে প্রকৃত অর্থে মু’মিন। ঈমানের যাবতীয় স্তর অতিক্রম করেই মু’মিনকে ঈমান নামক কান্ডের শিখরে আরোহন করতে হয়। ঈমান নিয়ে ধারণকৃত একটি প্রাণবন্ত অডিও এটি। শ্রোতার আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস।
তিনটি মৌলনীতি ও প্রমাণপঞ্জী - (বাংলা)
প্রমাণসহ রবের মা’রেফাত, তার দেয়া ধর্ম ও প্রেরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অবশ্য কর্তব্য। এ তিনটি উসূল বা মৌলনীতি নিয়ে আগ্রহীদের জন্য নির্মিত হয়েছে এ অডিওটি।
ইসলামের আচরণীয় দিকটির প্রধান অংগ হচ্ছে সালাত আদায়, যা দৈনন্দিন পাঁচবার আমাদের আদায় করতে হয়। রাসূল যেভাবে আমাদের সালাত আদায় করতে শিক্ষা দিয়েছেন, সেভাবে তা আদায় করা আমাদের কর্তব্য। বয়ানটি রাসূলের সালাত আদায়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দ্বারা বিধৃত।
তাওহীদের ফযীলত - (বাংলা)
ইসলাম কান্ডের মূলে ও মৌলিকত্বে আছে তাওহীদুল্লাহ বা আল্লাহর একত্ববাদ । মুসলমান মাত্রেই স্বীকার করেন আল্লাহর একত্বতায়। কিন্তু সমাজের এ দাবি _ আমরা দেখতে পাই _ বিভক্ত হয়ে যায় শতধারায়, বিচ্ছন্ন হয়ে যায় মূল কান্ড হতে। তাওহীদের বিশ্বাস ও আনসঙ্গিক বিষয়ে এটি একটি পরিশ্রুত বয়ান।
মারেফাতুন্নবী - (বাংলা)
মারেফাতুন্নবী-ইসলামকে জানা ও উপলব্ধির জন্যে অত্যন্ত জরুরী। নবী প্রেমের মাধ্যমেই আমরা ইসলামকে বর্তমান অবস্থায় পেয়েছি। সুতরাং যে নবীর মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, তাকে জানা-ঐতিহাসিক ও জ্ঞানগতভাবে-খুবই আবশ্যক। বিষয়টি সম্পর্কে আগ্রহী শ্রোতাদের জন্যে আমাদের এ অডিও সংযোজন।
শিরক : প্রকার ও কুফল - (বাংলা)
শিরক : প্রকার ও কুফল : আল্লাহর ইবাদতের জন্যেই মানুষের পৃথিবীতে আগমন। মানুষের ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছেন আল্লাহ। এ ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করার নাম হচ্ছে শিরক। শিরক মারাত্মক গুনাহ। কারণ এর মাধ্যমে সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করা হয়। যা সবচেয়ে বড় যুলুম। শিরক আল্লাহ ক্ষমা করবেন না বলে....
কুরআন-সুন্নাহ আকড়ে ধরা - (বাংলা)
অডিওটিতে বক্তা কুরআন-সুন্নাহ আকড়ে ধরা ও এর বিপরীত মতামত ছেড়ে দেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। সাথে সাথে বালা-মুসিবতে ধৈর্যধারনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন।
এক ও অভিন্ন কালিমার প্রতি আহবান - (বাংলা)
অডিওটিতে বক্তা খৃষ্টানদেরকে দ্ব্যর্থহীন ভাষায় ইসলামে প্রবেশ করতে ও মুহাম্মদের নবুয়্যতীর স্বীকৃতি প্রদানের আহবান করেছন।
এতো পাপ, ক্ষমা হবে কি? - (বাংলা)
অডিওটিতে বান্দার পাহাড় সম গুণাহ সত্ত্বেও আল্লাহ তাকে ক্ষমা করে দেয়ার বিষয়টি স্থান পেয়েছে, সাথে সাথে তওবার গুরুত্ব ও শর্তাবলি নিয়েও আলোচনা করা হয়েছে। শ্রোতা মাত্রই এর দ্বারা উপকৃত হবেন।

API
