×
Image

রমযান মাসের প্রস্তুতি গ্রহণে কী কী করণীয় ও বর্জনীয় ? - (বাংলা)

“রমযান মাসের প্রস্তুতি গ্রহণে কী কী করণীয় ও বর্জনীয়” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে সম্মানিত আলোচক কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে রমযান মাসের প্রস্তুতি ও আল্লাহর নি‘আমতের শুকরিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, পিতা-মাতা ও নিকটাত্বীয় প্রতিবেশীর খোঁজ-খবর নেওয়া, সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসা ইত্যাদি....

Image

রহমত - (বাংলা)

একটি গুরুত্বপূর্ণ অডিও। ইসলাম দীনে রহমত, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানবতার জন্য রহমত হিসেব প্রেরিত এবং যারাই এ পৃথিবীতে বসবাস করছে, হোক সে মানুষ অথবা জীবজন্তু, মুমিনদের কাছ থেকে রহমত ও সদাচারের দাবি রাখে।

Image

প্রতিবেশীর অধিকার - (বাংলা)

ইসলাম প্রতিবেশীর অধিকারের বিষয়টি খুব গুরুত্বের সাথে নিয়েছে। জিব্রিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর অধিকার বিষয়ে এত বেশি উপদেশ দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীকে নিজ সম্পত্তির ভাগ দেওয়া হতে পারে বলে ধারণা করতে শুরু করেন। বক্ষ্যমাণ অডিওটি এ বিষয়টিকে কেন্দ্র করেই আবর্তিত।

Image

বিবাহের পূর্বে যুবক-যুবতীদের অবশ্য পালনীয় ও বর্জনীয় - (বাংলা)

মুসলিম সমাজে বিবাহ একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এ বিয়েতে কুরআন-সুন্নাহ বহির্ভূত নানা রকম বিজাতীয় কালচার আমাদের মুসলিম সমাজে প্রবেশ করেছে। তাই সম্মানিত আলোচক বিবাহের পূর্বে যুবক-যুবতীদের অবশ্য পালনীয় ও বর্জনীয় বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়েছেন “বিবাহের পূর্বে যুবক-যুবতীদের অবশ্য পালনীয় ও বর্জনীয়” শীর্ষক এ অডিও লেকচারটিতে, যা মুসলিম যুবক-যুবতীদের জন্য দিক....

Image

সাওম নষ্টকারী বস্তুসমুহ - (বাংলা)

সাওম নষ্টকারী বস্তুসমূহ কী কী তা এক সাওম পালনকারীর জানা একান্ত প্রয়োজন। যেসব কারণে সাওম নষ্ট হয় তা উক্ত অডিওতে আলোচনা করা হয়েছে। যেমন, ১। রমযান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। ২। সাওম পালন অবস্থায় পানাহার করা। ৩। খাদ্যযুক্ত স্যালাইন শরীরে প্রবেশ করানো। ৪। মেয়েদের হায়েয ও নিফায অবস্থায়....

Image

প্রতিবেশীর হক ও বিজাতীয় অপসংস্কৃতি - (বাংলা)

ইসলাম প্রতিবেশীর হককে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে বে-খবর। প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের উদাসীনতা থেকে ফিরে আসতে হলে প্রতিবেশীর হক সম্পর্কে জানতে হবে। সম্মানিত আলোচক “প্রতিবেশীর হক ও বিজাতীয় অপসংস্কৃতি” শীর্ষক এ অডিও লেকচারটিতে প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত করা হয়েছে।

Image

আমরা কীভাবে রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো - (বাংলা)

আল্লাহর প্রতি ঈমান আনার পর তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, তাঁর আনুগত্য করা, তাঁর সম্পর্কে সঠিক ও সু-ধারণা পোষণ করা এবং তাঁকে মানতে গিয়ে কোনো বিষয়ে বাড়াবাড়ি ও অতিরঞ্জিত না করাই হচ্ছে রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি। “আমরা কীভাবে রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো” শীর্ষক....

Image

এপ্রিল ফুল ও মিথ্যা ইতিহাস - (বাংলা)

মুসলিম জাতিকে উপহাস করার জন্য খৃষ্টানরা প্রতি বছর ১লা এপ্রিলকে অত্যন্ত জাকজমকের সাথে ‘এপ্রিল ফুল’ পালন করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ‘এপ্রিল ফুল’ ইতিহাসের একটি জঘণ্যতম, ঘৃণ্য এবং হৃদয়বিদারক লোমহর্ষক ইতিহাস। এ দিনে লক্ষ লক্ষ মুসলিম ভাই-বোনেরা নির্মমভাবে প্রাণ হারিয়েছিল; কিন্তু আজ মুসলিম সন্তানরা খৃস্টানদের অনুসরণে সে দিনটিকে হাসি-খুশির....

Image

দয়ীফ বা দুর্বল হাদীস দ্বারা দলীল গ্রহণের বিষয়ে সঠিক বক্তব্যটা কী ? - (বাংলা)

কোন হাদীসটি সহীহ, আর কোনটি সহীহ নয়? সেক্ষেত্রে ‘দয়ীফ বা দুর্বল হাদীস দ্বারা দলীল গ্রহণের বিষয়ে সঠিক বক্তব্যটি কী?’ এ বিষয়ে সম্মানিত আলোচক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী আলোচনা করেছেন। কোনো হাদীসতো এমনি এমনি সহীহ বা দয়ীফ হয় না। হাদীসের মান নির্ধারিত হয় বর্ণনাকারীর অবস্থার দ্বারা। বর্ণনাকারী নির্ভরযোগ্য হলে হাদীস সহীহ,....

Image

ইসলামে ভিন্নমত পোষণকারীদের সাথে আমাদের আচরণ কী হবে ? ( পার্ট-১ ) - (বাংলা)

‘ইসলামে ভিন্নমত পোষণকারীদের সাথে আমাদের আচরণ কী হবে? (পার্ট-১)’ শীর্ষক এ ভিডিও লেকচারটিতে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকপাত করেছেন আলোচক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। আমাদের সমাজে ইদানীং দেখা যায় যে, বহু মানুষ ইচ্ছাকৃতভাবে বা না জেনে ইসলামের শুদ্ধ ও সঠিক বিষয়গুলোর বিরুদ্ধচারণ করে থাকেন। বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে দেখা যায় বিশ্বের....

Image

প্রসঙ্গ একই দিনে সাওম ও ঈদ পালন - (বাংলা)

প্রসঙ্গ একই দিনে সাওম ও ঈদ পালন। অতীত দিনের এবং বর্তমান সময়ের বড় বড় আলিমগণ কী বলেছেন বা বলেন এই বিষয়ে। আর ইসলামের নির্দেশনা আসলে কী? মুসলিম উম্মাহর জন্য অধিকতর কল্যাণ নিহিত রয়েছে কোন কোন বিষয়ে? মুসলিমদের মধ্যে ঐক্য আসতে পারে কেবল জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের ওপর আমল করার....

Image

প্রশ্নোত্তর : এক দিনে ঈদ সাওম ও পুরুষের মাঝে মহিলাদের দাওয়াতী কার্যক্রম - (বাংলা)

প্রশ্নোত্তর: ‘এক দিনে ঈদ সাওম ও পুরুষের মাঝে মহিলাদের দাওয়াতী কার্যক্রম’ শীর্ষক এ অডিও লেকচারটিতে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকপাত করেছেন আলোচক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। প্রসঙ্গ একই দিনে সাওম ও ঈদ পালন বিষয়ে অতীত দিনের এবং বর্তমান সময়ের বড় বড় আলিমগণ কী বলেছেন বা বলেন এই বিষয়ে। আর ইসলামের নির্দেশনা আসলে....