×
Image

সফলতার পথ-পথান্তর - (বাংলা)

সফলতার পথ-পথান্তর: আল কুরআনের আলোকে: একটি মূল্যবান প্রবন্ধ। সফলতার সংজ্ঞায়ন, সফলতা অর্জনের দশ মাধ্যম ইত্যাদি বিষয় খুব চমৎকার আলোচনায় উঠে এসেছে বর্তমান প্রবন্ধে।

Image

যে সকল মহিলাকে বিবাহ করা হারাম - (বাংলা)

ইসলামে বিবাহ বিধিবদ্ধ করার হিকমত, বৈবাহিক জীবনের প্রতি উৎসাহ দান এবং নারীদের মধ্যে কাদেরকে স্থায়ী অথবা সাময়িকভাবে বিবাহ করা হারাম -এসব বিষয়ে সুন্দর আলোচনা উঠে এসেছে বর্তমান প্রবন্ধে।

Image

দীনী মাদারিস : দীন রক্ষার মজবুত দূর্গ - (বাংলা)

একটি গুরুত্বপূর্ণ প্রব্ন্ধ। দীন রক্ষা, ইসলামি আকীদা-ঐতিহ্য রক্ষা, উলামা-মাশায়েখ, মুফতি ও শরীয়া আদালতের জন্য বিচারপতি তৈরিতে দীনী মাদারিস যে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে তারই কড়চা পেশ করা হয়েছে বর্তমান প্রবন্ধে।

Image

আল কুরআন ও আধুনিক যুগের চাহিদা - (বাংলা)

একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। আধুনিক যুগের চাহিদা পূরণে আল কুরআন ব্যর্থ বলে যাদের ধারণা,তাদের বক্তব্যের যথোচিত জবাব দেয়ার প্রয়াস পেয়েছেন প্রবন্ধটির প্রাজ্ঞ লেখক। সন্দেহাতীতভাবে তিনি প্রমাণ করেছেন যে আল কুরআন এমন এক পবিত্র গ্রন্থ বাতুলতা যাকে সম্মুখ-পশ্চাৎ কোনো দিক থেকেই স্পর্শ করতে পারে না কখনো। উপরন্তু এতে রয়েছে অনাগত কালের সকল....

Image

অনৈক্য প্রবণতা:মুসলিম উম্মাহর প্রধান সংকট - (বাংলা)

একটি মূল্যবান প্রবন্ধ। মুসলিম উম্মাহ পারস্পরিক অনৈক্যের কারণে বর্তমানে যে সঙ্কটাপন্ন অবস্থায় কালাতিপাত করছে, তারই একটি খণ্ড চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে বক্ষ্যমাণ প্রবন্ধে। সকল প্রকার গর্হিত ইখতিলাফ বর্জন করে একতাবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বানও অনুরণিত হয়েছে প্রবন্ধটির রন্দ্রে রন্দ্রে।

Image

নেক আমলের যত্ন ও অধ্যবসায় - (বাংলা)

বক্ষ্যমাণ প্রবন্ধে নেক আমলের প্রতি যত্ন, সর্বাবস্থায় নেক আমল ধরে রাখার গুরুত্ব ও আবশ্যকতা কুরআন-সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে। প্রবন্ধে সন্নিবেশিত প্রতিটি আয়াত ও হাদীসে-থাকা আহকাম ও মাসায়েলগুলোও সংক্ষিপ্তাকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Image

ঈমানদার ব্যক্তিরাই প্রকৃত প্রগতিশীল - (বাংলা)

ঈমানদার ব্যক্তিরাই প্রকৃত প্রগতিশীল;কেননা মুমিন ব্যক্তি এমন কিছু গুণ ও বৈশিষ্ট্যে সিদ্ধ থাকে যা তাকে প্রকৃত অর্থেই প্রগতিশীল না করে পারে না। বক্ষ্যমাণ প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে প্রগতিশীলতার সংজ্ঞা ও একজন মুমিন কিভাবে প্রগতিশীল হতে পারে তা নিয়েই আলোচনা পেশ করা হয়েছে।

Image

ইসলাম অনন্য জীবনদর্শন - (বাংলা)

বিশ্বাসের উপকরণ-প্রকরণ-ধারা, প্রায়োগিক জীবন, মৌলিকতা, মধ্যপন্থা, ভারসাম্য, শৃঙ্খলা ইত্যাদি ইসলামকে করেছে অনন্য এক জীবনদর্শন। বর্তমান প্রবন্ধে সংক্ষেপে এ বিষয়গুলো আলোচিত হয়েছে।

Image

ইসলাম ও দাস প্রথা - (বাংলা)

ইসলামে দাস প্রথা, ইতিহাসে দাস প্রথা শুরুর কাহিনী, সে সময় ইসলাম কর্তৃক দাস প্রথা বহাল রাখার কিছু ঐতিহাসিক ও বিজ্ঞানসম্মত কারণ। দাসমুক্তি তরান্বিত করার জন্য বাস্তবমুখী পদক্ষেপ ইত্যাদি নিয়ে বর্তমান প্রবন্ধে আলোচনা করা হয়েছে।

Image

জীবনের লক্ষ্য নির্ধারণ - (বাংলা)

লক্ষ্য মানুষের জীবনের গতি নির্ধারক। লক্ষ্য মানুষকে দেয় সফল হওয়ার প্রেরণা। মরিয়া হয়ে চেষ্টা-সাধনা করার আকাঙ্ক্ষা। আর লক্ষ্য যত বড় হবে ত্যাগ ও তিতিক্ষাও সে অনুপাতে বেড়ে যাবে। কর্মচাঞ্চল্য বেড়ে যাবে। অর্জন হবে অভীষ্ট সফলতা যদি কেউ নিজেকে পরিষ্কার ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাঝে দৃঢ়তার সাথে ধরে রাখে। বর্তমান প্রবন্ধে একজন....

Image

কল্যাণ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করা - (বাংলা)

একটি সুখপাঠ্য প্রবন্ধ। এতে স্থান পেয়েছে কল্যাণ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করার গুরুত্ব ও আবশ্যকতা, কল্যাণ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করার বিভিন্ন দিক এবং যেসব ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানো নিষিদ্ধ তার আলোচনা।

Image

উপদেশ দান ও অন্যের জন্য কল্যাণ কামনা - (বাংলা)

নসীহত বা সদুপদেশ ও অন্যের জন্য কল্যাণ কামনার অর্থ-ক্ষেত্র-দিগন্ত বিষয়ক আলোচনা স্থান পেয়েছে বর্তমান প্রবন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস, ‘দীন হলো নসীহত,’ আমরা বললাম, ‘কার জন্য? তিনি বললেন : আল্লাহ, তাঁর রাসূল, মুসলমানদের নেতৃবর্গ ও সাধারণ মানুষের জন্য।(মুসলিম)। এ হাদীসটির ব্যাখ্যা-বিশ্লেষণও স্থান পেয়েছে বর্তমান প্রবন্ধে।