×
Image

আল-কুরআনের হক - (বাংলা)

এ প্রবন্ধে মানুষের উপর কুরআনের যে সকল অধিকার রয়েছে তা বিস্তারিত বিবৃত হয়েছে। বিশেষ করে কুরআন পাঠ করা, অধ্যয়ন করা, কুরআনের নির্দেশ পালন ও নিষেধ থেকে দূরে অবস্থান। আর কুরআনের অধিকার সম্পর্কে অসচেতনতার কুফল বর্ণিত হয়েছে।

Image

কুরআনের আলোকে নূহ আলাইহিস সালামের দা‘ওয়াহ কার্যক্রম - (বাংলা)

প্রবন্ধকার কুরআনুল কারীমের বর্ণনার আলোকে নূহ আলাইহিস সালামের পরিচয় এবং কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন তা তুলে ধরেছেন। আর তার জাতি তার দাও‘য়াতের জবাবে কি করেছিল তাও বর্ণিত হয়েছে।

Image

আশুরা : আনন্দ না শোক দিবস? - (বাংলা)

এ নিবন্ধে মুহাররমের আশুরাকে কেন্দ্র করে বাড়াবাড়ির চিত্র তুলে ধরা হয়েছে। সংক্ষেপে এদিনের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।

Image

ওলীগণের কারামত - (বাংলা)

এ প্রবন্ধে কারামতের সংজ্ঞা ও আল্লাহর ওলীগণের কারামত যে একটি বাস্তব সত্য বিষয় তা তুলে ধরা হয়েছে এবং এর কিছু বাস্তব নমূনা পেশ করা হয়েছে। তাছাড়া কারামত ও শয়তানের কারসাজির মধ্যেও পার্থক্য নির্ণয় করা হয়েছে।

Image

শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা - (বাংলা)

আল্লাহ তা‘আলা বলেন, “রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।” আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের সাথে ভালোবাসা ও স্নেহপূর্ণ আচরণত করতেন, তাদের সাথে সহানুভুতিশীল হতেন, তাদের অনুভূতির প্রতি লক্ষ্য রাখতেন। এ প্রবন্ধে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিশু-কিশোরদের সাথে তাঁর আচরণের কিছু দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।

Image

কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান - (বাংলা)

আরবী ব্যকরণের শব্দপ্রকরণশাস্ত্র ‘সরফ’ ও বাক্যগঠনশাস্ত্র ‘নাহু’ ছাড়া কুরআন বুঝা সম্ভব নয়। এই অভিধানের প্রথম অধ্যায়ে কুরআন মাজীদে ব্যবহৃত সকল শব্দ তার শব্দমূল তথা মাদ্দানুক্রমে সাজানো হয়েছে। এতে মাদ্দা সংখ্যা আছে প্রায় সাড়ে সতেরশ।অভিধানেরদ্বিতীয়পর্বেকুরআনুল কারীমের যেসব শব্দের মাদ্দা খুঁজে বের করতে গলদঘর্ম হতে হয়, তার একটি তালিকা তুলে ধরা হয়েছে।....

Image

কেউ কারও দাস নয়, সবাই আল্লাহর দাস - (বাংলা)

খাতা-কলমে দাস প্রথা পৃথিবীতে না থাকলেও বিশ্বজুড়েই এখনো মানুষকে দাস বানানোর রীতি অব্যাহত আছে। ইসলাম দাসপ্রথা নির্মূলে কার্যকর ও অব্যর্থ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে বাঁচিয়েছে দাসত্বের শৃঙ্খল থেকে। এ নিবন্ধে বিশ্বে চলমান অমানবিক দাসপ্রথা ও সে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

Image

সাহাবায়ে কেরামের অবস্থান ও মর্যাদার বিষয়ে আহলে সুন্নাতের আকীদা-বিশ্বাস - (বাংলা)

সাহাবায়ে কেরামের অবস্থান ও মর্যাদার বিষয়ে আহলে সুন্নাতের আকীদা-বিশ্বাস হলো মাটির নিচে রক্ষিত প্রধান মূল্যবান সম্পদের মতো। এ আলোচনাটিকে নিম্নলিখিত কয়েকটি বিষয়ে বিভক্ত করা হয়েছে: ১. সাহাবীগণের পরিচিতি, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার দিক থেকে তাদের স্তর ও শ্রেণিবিন্যাস ২. আল-কুরআনুল কারীম ও পবিত্র সুন্নাহ থেকে তাদের সততা ও ন্যায়পরায়ণতার প্রমাণ। ৩.....

Image

সালাত সালাত - (বাংলা)

কালেমায়ে শাহাদাতের পর ইসলামের অন্যতম বড় একটি ভিত্তি সালাত। সালাত হচ্ছে ঈমান এবং কুফুরের মাঝে পার্থক্যকারী। অধিকাংশ মানুষ সালাতের সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত নয়। এটি কুরআন-হাদীসের আলোকে অযু, গোসল এবং সালাতের ব্যাপারে ছোট একটি প্রবন্ধ। এতে সালাত আদায়ের সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

Image

কবর যিয়ারত ও কবরবাসীর কাছে সাহায্যের আবেদন - (বাংলা)

এ কিতাবটিতে কবর যিয়ারতের পদ্ধতি, বৈধ ও অবেধ অসীলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে লেখক ওসীলা ও দো‘আ সংক্রান্ত প্রচলিত কতিপয় প্রশ্নের জবাব দিয়েছেন, এমনকি কুতুব, গাউস ও পূণ্যবান ব্যক্তিদের বাস্তবতা তুলে ধরেছেন।

Image

কুরআন ও সহীহ হাদীসের আলোকে ব্যভিচার ও সমকামিতার ভয়াবহ পরিণতি - (বাংলা)

বক্ষমান গ্রন্থে গ্রন্থকার কুরআন ও হাদীসের আলোকে প্রথমে ব্যভিচার ও সমকামের বিধান, ক্ষতি ও শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। তারপর তা থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

Image

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন - (বাংলা)

সালাত নবীদের ভূষণ ও নেককারদের অলঙ্কার, বান্দা ও প্রভুর মাঝে গভীর সংযোগ স্থাপনকারী, অপরাধ ও অপকর্ম থেকে হিফাযতকারী। তবে বাহ্যিক ও আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে যথাসাধ্য পবিত্রতা অর্জন ছাড়া কোনো সালাতই আল্লাহ তা‘আলার দরবারে গ্রহণযোগ্য নয়। এ কারণেই পবিত্রতার ব্যাপারটি ইসলামী শরী‘আতে খুবই গুরুত্বপূর্ণ। “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন....