×
মুহাম্মাদ ইবন ইবরাহীম আন নাঈম : তার অনেক সংকলন রয়েছে : ১- আমনিয়্যাতুল মাওতা ( মৃতদের আশা আকাংখা) ২- কাইফা তাসকুলু মিযানুকা (কিভাবে আপনার পাল্লা ভারী করবেন) ৩- আমাল সওয়াবুহা কা কিয়ামিল লাইল (এমন আমল যার সওয়াব তাহাজ্জুদের মত) ৪- কাইফা তুফতাহু আবওয়াবুস সামা (কিভাবে আসমানের দরজা খোলা হবে) ৫- কাইফা তানজু মিন কারবিস সিরাত (কিভাবে পুলসেরাতের আজাব থেকে নাজাত পাবেন) ৬- কাইফা তুতিল উমরাকা আল ইনতাজী (কিভাবে আপনার কর্মময় জীবনটাকে দীর্ঘ করবেন) ৭- কাইফা তামলিকু কুসুরান ফিল জান্নাহ (কিভাবে আপনি জান্নাতের প্রাসাদের মালিক হবেন) ৮- কাইফা তারফাউ দারাজাতাকা ফিল জান্নাহ (কিভাবে আপনি জান্নাতে আপনার মর্যাদা উন্নত করবেন) ৯- কাইফা তাহজী বিদুআইন নবী (কিভাবে আপনি নবীর দুআ থেকে অংশ নেবেন)