×
নাম: মুহাম্মাদ বিন আব্দুল ওহাব বিন মুহাম্মাদ আল আকীল। জন্ম তারিখ : ১৩৮০ হিজরি। জন্ম স্থান : আল কারিয়াত, সৌদী আরব। আবাস: মদীনা মুনাওরাহ। শিক্ষা: ১৪০২ হিজরী সনে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুল্লিয়াতুশ শরইয়্যাহ থেকে লেসান্স পাশ করেন। ১৪০৭ হিজরীতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুল্লিয়াতুদ্দাওয়াহ ও উসূলুদ্দীন থেকে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। এরপর ১৪১৩ হিজরীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তার থিসিস ছিল আকীদা প্রতিষ্ঠায় ইমাম শাফেয়ীর আদর্শ।