×
Image

শাবানের পনেরোতম রজনী উদযাপনের বিধান - (বাংলা)

শাবানের পনেরোতম রজনী উদযাপনের বিধান : সাংস্কৃতিক নানা সংকীর্ণতা ও হীনমন্যতার ফলে বর্তমান সমাজ-ইতিহাসের কালপর্ব হতেই-শবে বরাত নামে ধর্মীয় ও সামাজিক উৎসবের উৎপত্তি করেছে ; যার প্রামাণ্য কোন দলিল আমরা কুরআন ও হাদিসের কোথাও পাইনা। সামাজিক এ অবক্ষয় দূর করার জন্যে প্রয়োজন কুরআন ও হাদিস অনুসারে এ বিষয়ে পুঙ্খানপুঙ্খ অনুসন্ধান....

Image

‘রাফ‘উল মালাম’ : সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব - (বাংলা)

এ গ্রন্থে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ প্রখ্যাত মুজতাহিদ ইমামদের পক্ষ থেকে তাদের উপর আরোপিত বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন এবং কিছু হাদীসের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণ ও ওজরসমূহ বর্ণনা করেছেন; যেন কোনো মূর্খ বিরোধিতকারী এসে মুসলিম আলেমদের বিরুদ্ধে কথা বলে তাদের সম্মানহানির অপচেষ্টা না করে।

Image

ইসলামের সমালোচনা ও তার জবাব - (বাংলা)

‘উদ্দেশ্যপূর্ণ ও উদ্দেশ্যহীন প্রচলিত নিরেট ভ্রান্তিবিলাসের অন্যতম হলো, মানুষের সসীম ও সীমিত বোধশক্তিতে নির্ভর করে অসীম জ্ঞানী আল্লাহর প্রণীত আইন ও বিচারের প্রামাণ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা। অথচ মানুষের শ্রবণ, দর্শন ও ঘ্রাণেন্দ্রিয় সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহারের পরও আমাদের আনুষঙ্গিক ও পারিপার্শ্বিক জীবনের অনেক কিছুই বুঝতে অক্ষম’। এই গ্রন্থে....

Image

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ : অহংকার - (বাংলা)

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ : অহংকার, লেখক এ গ্রন্থে অহংকার ও অহংকারের মত মারাত্মক রোগের অপকারিতা সম্পর্কে কুরআন ও সুন্নাহ থেকে আলোকপাত করেছেন। সাথে সাথে অহংকার থেকে বাঁচার পথনির্দেশ করেছেন।

Image

অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ : ঝগড়া-বিবাদ - (বাংলা)

ঝগড়া-বিবাদ করা খুবই খারাব। এর কুফল এতই ক্ষতিকর যে, এটি একজন মানুষের দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে এর কুফল খুবই মারত্মক। এর কারণে মানুষের অন্তর কঠিন হয় এবং পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পায়। তাই এ বিষয়ে আমাদের জানা থাকা ও এর থেকে বেচে থাকা অত্যন্ত....

Image

অন্তর বিধ্বংসী বিষয়: প্রবৃত্তির অনুসরণ - (বাংলা)

“ঈমান বিধ্বংসী বিষয়: প্রবৃত্তির অনুসরণ” সিরিজের এ গ্রন্থটিতে সম্মানিত লেখক প্রবৃত্তির সংজ্ঞা, প্রবৃত্তির অপকারিতা এবং প্রবৃত্তির অনুসরণ না করার উপকারিতা, প্রবৃত্তি অনুসরণের কারণ, প্রবৃত্তি অনুসরণের প্রতিকার এবং প্রশংসনীয় ও নিন্দনীয় প্রবৃত্তির ব্যাখ্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।

Image

অন্তর বিধ্বংসী বিষয়: দুনিয়ার মহব্বত - (বাংলা)

দুনিয়ার মহব্বত একটি মারাত্মক ব্যাধি, যা মানবাত্মাকে ধ্বংস করে দেয় এবং মানবজাতিকে আখিরাত বিমুখ করে। আমাদের অন্তর বিধ্বংসী বিষয় সমূহের সর্ব শেষ আলোচনা দুনিয়ার মহব্বত। এ রেসালাটিতে দুনিয়ার হাকিকত কি, দুনিয়াতে মুমিনদের অবস্থান ও দুনিয়ার সাথে তাদের সম্পর্কের মান-দণ্ড কেমন হওয়া উচিত, তা এ কিতাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে।....

Image

অন্তর বিধ্বংসী বিষয়: আসক্তি - (বাংলা)

লেখকের ভাষায়: আসক্তি ও আসক্তির আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলা বর্তমান যুগে প্রতিটি নর নারীর জন্য অতি জরুরি। বিশেষ করে বর্তমান যুগে, যেখানে আসক্তি-উত্তেজনা ও এর প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে। এই আসক্তি কি? আসক্তিকে কেন সৃষ্টি করা হয়েছে? নিষিদ্ধ আসক্তিতে পতিত হওয়ার কারণগুলো কি? আসক্তির চিকিৎসা কি? এ বিষয়গুলোই আমরা....

Image

আত্মশুদ্ধি - (বাংলা)

আত্মশুদ্ধি: একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মার পরিশুদ্ধির উপরই নির্ভর করে তার বহ্যিক আচার-আচরণ। আত্মা বিশুদ্ধ না হলে মানুষের আমলও বিশুদ্ধ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর ও সুমহান যা নিয়ে এসেছেন তা হল অন্তরের সংশোধন ও পরিশুদ্ধতার ব্যবস্থাপত্র। গ্রন্থটিতে এ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে।

Image

সালাম ও তার বিধি-বিধান - (বাংলা)

পুস্তিকাটিতে লেখক সালামের ফজিলত, সালাম দেয়ার পদ্ধতি, সালামের প্রসার, সালামের বিধি-বিধান, বার বার সালাম দেয়া, ঘরে প্রবেশ করে সালাম দেয়া ইত্যাদি বিষয়গুলো কুরআন ও হাদিসের দলীল প্রমাণ সহকারে আলোচনা করেছেন। এছাড়াও রয়েছে স্বামী কর্তৃক স্ত্রীকে ও পরিচিত নারীদেরকে সালাম দেয়ার বিধান।

Image

মসজিদের ইমামদের প্রতি উদাত্ত আহ্বান - (বাংলা)

প্রবন্ধটিতে মসজিদের ইমামদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়েছে। আর মসজিদে কী কী কার্যক্রম ও অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের হক্ব আদায় করা যায় ও সমাজ সংশোধন করা যায়— তাও বর্ণিত হয়েছে। গ্রন্থটি সংকলন করেছেন ‘আবদুল হামীদ আল-হামদান’।

Image

রমজানকে বিদায় জানানো - (বাংলা)

সৎ ব্যক্তিরা কীভাবে রমজান যাপন করতেন। আমল কবুল হওয়ার আলামত কি-কি, আমরা কীভাবে মাহে রমজান শেষ করব, ঈদের রাতের আমল কি? এসব বিষয়ে বক্ষ্যমাণ প্রবন্ধে আলোচনা করা হয়েছে।