এ ছোট্ট পুস্তিকায় লিখক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের সুন্দর ঈমান, চারিত্রিক বৈশিষ্ট ও গুণাবলী তুলে ধরেছেন। তাদের ব্যাপারে সমালোচকদের সমালোচনা যে মোটেই শুদ্ধ নয় তা কুরআন ও সহীহ হাদীসের দলীলের ভিত্তিতে প্রমাণ করেছেন।
অন্তরের আমল: ইখলাস - (বাংলা)
এটি অন্তরের আমলসমূহ হতে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল ইখলাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। লেখক কোরআন ও হাদিসে ইখলাস বিষয়ে যে সব দিক নির্দেশনা রয়েছে, সেগুলো এ গ্রন্থটিতে আলোচনা করেছেন এবং একই সাথে ইখলাসের উপকারিতা, ফলাফল ও ইখলাস না থাকার ক্ষতিসমূহ আলোচনা করেছেন।
কুরআন আপনার পক্ষের কিংবা বিপক্ষের দলিল - (বাংলা)
এ বইতে কুরআন থেকে কিভাবে উপকার নেয়া যাবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং বলা হয়েছে কুরআন কখন পাঠকের পক্ষে যাবে এখন বিপক্ষে যাবে।
লেখক বলেন, সাহাবীগণ এখন কবরে, স্বীয় রবের প্রতিদান ভোগ করছেন। তাদের সম্পর্কে গোস্বা প্রকাশ, হিংসার বীজ বপন ও তাদের সম্মান নষ্ট করে কাফিরদের অনুসারী মুনাফিক বা যিন্দিক ব্যতীত কেউ প্রশান্তি পেতে পারে না। তাদের প্রতিবাদ করার উদ্দেশ্যেই সাহাবীগণকে নিয়ে সংক্ষিপ্ত পুস্তিকা লিখছি, যেন আমার ওপর থাকা তাদের হক কিছুটা হলেও....
ঈমানের মূলনীতি - (বাংলা)
ঈমানের মূলনীতি
আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার সংক্ষিপ্ত মূলনীতি: এ কিতাবে সালাফে সালেহীনের আকীদা ও সে আকীদার মূলনীতিসমূহ অত্যন্ত সংক্ষিপ্ত অথচ স্পষ্ট প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। যতটুকু সম্ভব এক্ষেত্রে পূর্ববর্তী ইমামদের ব্যবহৃত শব্দের প্রতিও খেয়াল রাখা হয়েছে।
একটি সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান পুস্তক। প্রতিটি মানুষের উপর যা জানা একান্ত কর্তব্য, যা না জানলেই নয়, সেসব মূলনীতি এতে উপস্থাপিত হয়েছে। এ-পুস্তকে বর্ণিত মূলনীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বান্দার জন্য তার রব সম্পর্ক জ্ঞান; তার রব তাকে কী রকম ইবাদাত পালনের নির্দেশ দিয়েছেন- সে জ্ঞান; দীন সম্পর্কে জ্ঞান; লা ইলাহ ইল্লাল্লাহ....
‘দুররাতুল বায়ান ফী উসূলিল ঈমান’ বা “ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা” গ্রন্থটি আকীদার গ্রন্থসমূহের মধ্য থেকে একটি সুন্দর মৌলিক গ্রন্থ। লেখক এখানে অধিকাংশ আক্বীদার মাসআলার অবতারণা করেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা তুলে ধরেছেন। কিতাবটি মসজিদে এবং বিভিন্ন দারসের হালকাসমূহে ব্যাখ্যা করে আক্বীদা শিক্ষা দেওয়ার মতো উপযোগী করে প্রস্তুত....
মুক্তিপ্রাপ্ত দলের পাথেয় - (বাংলা)
বইটি মুক্তিপ্রাপ্ত দলের মৌল ধারণা, চিন্তাধারা, প্রকরণ-উপকরণ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত। বিষয়ের বিবেচনায় বইটি অনন্য।
কাশ্ফুশ্ শুবহাত (সংশয় নিরসন) - (বাংলা)
কাশফুশ শুবহাত বা সংশয় নিরসন: ইমাম মুজাদ্দিদ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব রাহেমাহুল্লাহ্ রচিত একটি মূল্যবান পুস্তিকা। এতে মুশরিকদের বিভিন্ন ধরনের সন্দেহ উল্লেখ করে তা বাতিল ও নিরসন করেছেন; বান্দাদের উপর আল্লাহ্র হক ও অধিকার ‘তাওহীদুল ইবাদাহ’ বা ‘ইবাদতে তওহীদ’ এর বর্ণনা বিস্তারিতভাবে করেছেন এবং তাওহীদুর রুবূবিয়াহ ও তাওহীদুল ইলাহীয়া বা....
এ গ্রন্থে শাইখ মুকবিল ইবন হাদী আল-ওয়াদে‘য়ী সহীহ হাদীসে আগত মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের প্রমাণসমূহ একত্র করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। সাথে সাথে তিনি নবীদের অলৌককতা এবং অন্যান্যদের অলৌকিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। বিশেষ করে এখানে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এবং মু‘তাযিলা, আশায়েরা ও মাতুরিদিয়াদের মধ্যকার পার্থক্য তুলে ধরেছেন।....
নির্বাচিত ৫০টি হাদীস - (বাংলা)
নির্বাচিত ৫০টি হাদীস: আকীদাহ্, শরী‘আহ ও আখলাক বিষয়ক পঞ্চাশটি হাদীস এখানে একত্রিত করা হয়েছে, যেগুলো হেফয করার জন্য অত্যন্ত উপযোগী। প্রতিটি হাদীসের সাথে বর্ণনাকারী সাহাবীর সংক্ষিপ্ত পরিচিতি ও মূল্যবান শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হয়েছে। গ্রন্থটি মূলত ১৪৩৩ হিজরীতে অনুষ্ঠিতব্য সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের মাঝে প্রথম হাদীস হিফ্য প্রতিযোগিতার জন্য সংকলিত।

API
