আল্লাহ প্রদত্ত শরিয়া আঁকড়ে ধরা, আল কুরআন ও সুন্নাহর যথার্থ অনুসরণ ইত্যাদির প্রতি নারীকে উৎসাহ প্রদানই আলোচ্য প্রবন্ধের লক্ষ্য। আল্লাহর নির্দেশর বলয় থেকে বের হয়ে যাওয়া ও পাপ-গুনাহে লিপ্ত হওয়ার পরিণতি কী সে ব্যাপারেও উক্ত প্রবন্ধে আলোচনা উঠে এসেছে।
মুসলিম মা ও বোনদের প্রতি আহবান - (বাংলা)
একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদে নারীর অধিকার ও ইসলামের ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণকেই তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ প্রবন্ধে। ওয়ারিশের ক্ষেত্রে, পুরুষের বিপরীতে নারীকে ঠকানো হয়েছে বলে যে অপবাদ-অভিযোগ ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো হয় উক্ত প্রবন্ধে তার জবাব দেওয়া হয়েছে চমৎকার ভাষায়।
সাদাসিধে জীবনের প্রতি ইসলামের প্রেরণা - (বাংলা)
ইসলাম আড়ম্বরতার বিরোধী। অপচয় ইসলামে অপছন্দনীয়। সাদাসিধে জীবনযাপন ও আড়ম্বরতা থেকে দূরে থাকার ব্যাপারে ইসলামে রয়েছে শাণিত প্রেরণা। বক্ষ্যমাণ প্রবন্ধে এ বিষয়টিকেই প্রতিপাদ্য বানানো হয়েছে।
মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা - (বাংলা)
সত্যবাদিতার গুরুত্ব, ব্যক্তিক ও সামাজিক জীবনে সত্যবাদী হওয়ার প্রয়োজনীয়তা, সত্যবাদী হওয়ার পথ ও পদ্ধতি, ইত্যাদিকে ঘিরেই আলোচনা আবর্তিত হয়েছে বক্ষ্যমাণ প্রবন্ধে।
মুরাকাবা - (বাংলা)
মুরাকাবা অর্থাৎ আল্লাহ আপনার চলন-বলন-উঠা-বসা সব কিছু দেখছেন। আপনি আল্লাহর দৃষ্টিকে কখনো এড়াতে পারেন না, এ অনুভূতি হৃদয়ে জাগ্রত করা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বক্ষ্যমাণ প্রবন্ধে মুরাকাবার গুরুত্ব, মুরাকাবার গুনে গুণান্বিত হওয়ার পথ ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এটি আল-কুরআনের সংক্ষিপ্ত তাফসীরের প্রথম অংশ। সরল ও সাবলীল বাংলায় অনুবাদসহ বিভিন্ন আয়াতের মৌলিক শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে সংক্ষিপ্ত এ তাফসীরে। অনুবাদের ক্ষেত্রে আল-বায়ান ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল-কুরআনের সরল অর্থানুবাদ-এর আশ্রয় নেওয়া হয়েছে। বক্ষ্যমান প্রবন্ধে সূরা আল-বাকারা-এর ২১নং আয়াত থেকে ৮২নং আয়াত পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে।
অবৈধ সম্পর্কের কারণে বেদনা-উৎকণ্ঠা - (বাংলা)
একটি প্রশ্নের উত্তের শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ ফাতওয়াটি দিয়েছেন। প্রশ্নটি হলো এক ব্যক্তি মানসিক দিক থেকে খুবই সঙ্কটাপন্ন সময় কাটাচ্ছে। সমস্যাটি হল, কয়েক মাসে ধরে একটি নারীর সাথে সে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছে। মূলতঃ তার সাথে সম্পর্ক করা তার কোনো ইচ্ছাই ছিল না। সে নারীটি আত্মহত্যা করবে বলে মনস্থির....
মানত সম্পর্কে আমরা কী জানি? - (বাংলা)
মানতের সংজ্ঞা, প্রকারভেদ, মানতের বৈধ অধ্যায়সমূহ, বৈধ-মানত পূর্ণ করার আবশ্যিকতা ইত্যাদিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে বর্তমান বইটি। হাদিসে এসেছে : কেউ যদি আল্লাহকে আনুগত্য করার মানত মানে সে যেন তা পূরণ করে আর যে ব্যক্তি আল্লাহার অবাধ্য হওয়ার মানত মানবে সে যেন আল্লাহর অবাধ্য না হয়।
ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয় - (বাংলা)
এ প্রবন্ধে লিখক আল-কুরআন ও সুন্নাহের দৃষ্টিতে অপচয় ও অপব্যয় সম্পর্কে শরয়ী বিধান আলোচনা করেছেন। এর কুফলও তিনি তুলে ধরেছেন।
ইসলামের দৃষ্টিতে আত্মমর্যাদাবোধ - (বাংলা)
আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলা মুনাফিকের আলামত। একজন মুনাফিক এ গুণটি হারানোর কারণে অশালীন কাজ-কর্ম, যিনা ও অশ্লীলতা ছড়ানো পছন্দ করে। প্রবন্ধে বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
নবীন আলেমদের প্রতি আহবান - (বাংলা)
আলেমদের করণীয় কী? দাওয়াত ও তরবিয়তের ক্ষেত্রে, বিশেষ করে বর্তমানযুগে, তাদের দায়দায়িত্ব কী? এসব বিষয়ে উক্ত প্রবন্ধে খুব গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে।
আল-কুরআন: একটি মহা মু‘জিযা - (বাংলা)
আল-কুরআনুল কারীম অবিসংবাদিতভাবে সর্ববৃহৎ মু‘জিযা। আল্লাহর অস্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত এবং তিনি যে বিশুদ্ধ শরী‘আহ নিয়ে এসেছেন তার সত্যতা প্রমাণের জন্য আল-কুরআনই যথেষ্ট। বক্ষ্যমাণ প্রবন্ধে এ বিষয়টিকে কেন্দ্র করেই আলোচনা সাজানো হয়েছে।

API


